, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ৫০০ বোতল অবৈধ এ্যালকোহলসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি চুয়াডাঙ্গার দামুড়হুদায় উৎসবমুখর নজরুলের জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে:আইনমন্ত্রী আসাদুজ্জামান ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি দামুড়হুদায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের ভুল বোঝাবুঝির অবসান চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ যুবক আটক দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপিত চুয়াডাঙ্গাসহ ৭ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ চুয়াডাঙ্গায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৬ চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গায় ৫০০ বোতল অবৈধ এ্যালকোহলসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

  • প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে
  • ৩ পড়া হয়েছে

শিমুল রেজা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল জব্দ করেছে পুলিশ। এসময় একটি মোবাইল ফোন ও একটি পাখি ভ্যানও জব্দ করা হয়। অভিযানে দু’জনকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৭টার দিকে উপজেলার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এসময় ভিমরুল্লাহ গ্রামের সোহাগ আলীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আলমডাঙ্গা থানাপাড়া এলাকা থেকে মাহফুজুল হক ওরফে তুষারকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫০০ বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল, একটি মোবাইল ফোন ও একটি পাখি ভ্যান জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ চক্রের অন্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ৫০০ বোতল অবৈধ এ্যালকোহলসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

চুয়াডাঙ্গায় ৫০০ বোতল অবৈধ এ্যালকোহলসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে