, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেট্রোল–অকটেন-কেরোসিনের দাম বাড়লো লিটারে ৫ টাকা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে নারী শিশু সহ আটক ১০ দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত: আহত ১ দর্শনায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ হাসানের সৌজন্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন দর্শনায় আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্ব চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি,দুর্ঘটনা রোধে আপনার সন্তানের হাতে বাইক নয়,আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা: সরোয়ার হোসেন দর্শনা পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা: শরীফ উদ্দীন দর্শনা পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা:নাহারুল ইসলাম মাস্টার

পেট্রোল–অকটেন-কেরোসিনের দাম বাড়লো লিটারে ৫ টাকা

  • প্রকাশের সময় : এই মাত্র
  • ৫ পড়া হয়েছে

ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা বেড়েছে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে এ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এতে আরও বলা হয়, জ্বালানি তেলের নতুন দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে গত ১৯ এপ্রিল থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়।

ওই সময়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

জনপ্রিয়

পেট্রোল–অকটেন-কেরোসিনের দাম বাড়লো লিটারে ৫ টাকা

পেট্রোল–অকটেন-কেরোসিনের দাম বাড়লো লিটারে ৫ টাকা

প্রকাশের সময় : এই মাত্র