, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঐতিহাসিক মাষ্টার বাড়ী পশুর হাটের ইজারা পেলেন সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান আকাশ দর্শনায় শপিং ব্যাগে দ্বারা মোড়ানো রেলস্টেশনের পাশে থেকে ৩৬ বোতল ফেয়ারডিল উদ্ধার দর্শনা কেরু চিনিকলে মাত্র ১ ৮ মাসে দ্বায়িত্ব গ্রহণের পর দৃশ্যপট পরিবর্তন, মুনাফা অর্জনে প্রায় নয় দশকের ইতিহাসে সর্বোচ্চ চুয়াডাঙ্গায় অশ্লীল টিকটক ভিডিও তৈরির অভিযোগে নারীর মরদেহ দাফনে বাধা দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১৯ ঘন্টা আগে
  • ৩৪ পড়া হয়েছে

শিমুল রেজা
দামুড়হুদা উপজেলার দলিয়ার পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রিয় নগদ টাকাসহ স্বপন আলী (৩৫) এবং মুন্নী খাতুন (৩০) নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৯ টার সময় নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামের তাইজুদ্দিন আলীর ছেলে স্বপন আলী এবং তাঁর স্ত্রী মুন্নী খাতুন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠছিল একটি চক্রের বিরুদ্ধে। সম্প্রতি স্থানীয়দের একাধিক অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ওই চক্রের সদস্যদের শনাক্তে নজরদারি শুরু করে দামুড়হুদা থানাধীন দলিয়ার পুলিশ ক্যাম্প। রবিবার সকাল সাড়ে নয়টার সময় উপজেলার কলাবাড়ী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এই দম্পত্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দামুড়হুদা থানাধীন এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে পুলিশ। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার

দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১৯ ঘন্টা আগে