, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় উৎসবমুখর নজরুলের জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে:আইনমন্ত্রী আসাদুজ্জামান ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি দামুড়হুদায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের ভুল বোঝাবুঝির অবসান চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ যুবক আটক দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপিত চুয়াডাঙ্গাসহ ৭ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ চুয়াডাঙ্গায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৬ চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩

দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি

  • প্রকাশের সময় : ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৩৭ পড়া হয়েছে

শিমুল রেজা,
বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা একটি জনপদ দর্শনা। এমন একটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহরের আইনশৃঙ্খলা ব্যবস্থা কিছুটা দূর্বল হওয়ায় মাদক ও চোরাচালানের ক্ষেত্রে এ অঞ্চলটিকে অবাধ রুট হিসেবে ব্যবহার করছে অসাধু মহল। সেই সঙ্গে আমাদের আগামী প্রজন্ম তথা যুব সমাজ ধ্বংসের পথে এগোচ্ছে। প্রাণঘাতী মাদক ছোবল থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে দর্শনাবাসীর দীর্ঘ দিনের দাবি প্রশাসনিক ব্যবস্থা ও উন্নয়নের স্বপ্ন দর্শনা উপজেলা পরিষদ পূরণের আকাঙ্খা রয়েছে। আরেকটি দাবী পূর্ণাঙ্গ স্থলবন্দর। এ দুটি দাবি পূরণ হলে প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকান্ডে আরও বেশি ভূমিকা রাখতে পারবে। দামুড়হুদা উপজেলার ১টি পৌরসভা ও ২টি ইউনিয়ন এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে ১’দর্শনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবি জানিয়েছে দর্শনা থানাধীন সর্বস্তরের জনগণ। এ সময় তাঁরা ‘সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি আদায় করি’ ও ‘ছয় ইউনিয়নের ও একটি পৌরসভার, এক চাওয়া, দর্শনা হবে নতুন উপজেলা’ প্রভৃতি স্লোগান দেন।

শুক্রবার বিকাল ৫ টায় কেরু বাজার মাঠে দর্শনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক মেয়র ও বিএনপি নেতা মহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বিএনপি’র সমন্বয় কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান বুলেট,বিশিষ্ট ব্যবসায়ী ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ও মেমনগর বিডি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব মশিউর রহমান,এনামুল হক শাহ মুকূল, আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু, জামায়াতের মাজহারুল ইসলাম, ছানোয়ার হোসেন, সাংস্কৃতিক কর্মী আনোয়ার হোসেন, মোহাম্মদ নাসিম, প্রধান শিক্ষক লিয়াকত আলীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, এই দাবি নতুন নয়- এটি দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী দর্শনা মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। সরকার যদি দ্রুত দর্শনা নতুন উপজেলা ঘোষণার পদক্ষেপ নেয়, তবে স্থানীয় প্রশাসন আরও কার্যকর হবে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হবে এবং জনসেবায় গতি আসবে। তারা আরও বলেন, দামুড়হুদা‌ উপজেলার আয়তন বিশাল এবং জনসংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে দর্শনায় নতুন উপজেলা গঠন এখন সময়ের দাবি। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৭ কিলোমিটার‌ পথ দিয়ে উপজেলা প্রশাসনিক কাজ করতে হয়। এতে অনেক সময় নষ্ট হয় ও হয়রানির শিকার হতে হয়। তাই নতুন উপজেলা গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য দর্শনাবাসী প্রতি আহ্বান জানান তাঁরা।

জনপ্রিয়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উৎসবমুখর নজরুলের জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে:আইনমন্ত্রী আসাদুজ্জামান

দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি

প্রকাশের সময় : ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬