, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি ৬ গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৮২ পড়া হয়েছে

শিমুল রেজা,
চুয়াডাঙ্গায় জেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং নাশকতা মামলার আসামি জসীমউদ্দীন (৩২), কার্পাসডাঙ্গা গ্রামের শ্রী মিলন বিশ্বাসের ছেলে চঞ্চল বিশ্বাস (২৫), দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মিলন মিয়া (৪০), জীবননগর উপজেলার সাখারিয়া গ্রামের আনিসুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৮),আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের আতিয়া রহমানের ছেলে সুমন (৪০) ও একই গ্রামের আওলাদ মালিতার ছেলে মিল্টন মালিতা (২৫) ।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশে গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক পৃথক দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি সহ ৬ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতাকারীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশ।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি ৬ গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫