, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকায় বিজিবির অভিযান ২৪ লাখ টাকার ৯ কেজি ভারতীয়

  • প্রকাশের সময় : ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৫২ পড়া হয়েছে

দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ৯ কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুচির বটতলা এলাকায় এই অভিযান চালায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুন্সিপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল।

বিজিবি সূত্র জানায়, ভারত থেকে রুপা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের দিকনির্দেশনায় হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। সীমান্ত পিলার ৯৩/৪-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে সন্দেহভাজন একটি যাত্রীবিহীন ইজিবাইক দেখতে পায় টহল দল। বিজিবি সদস্যরা ইজিবাইকটি থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যায়। পরে ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচ থেকে একটি প্যাকেটে লুকানো অবস্থায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রুপার বাজারমূল্য আনুমানিক ২৩ লাখ ৬৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। উদ্ধার করা রুপা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকায় বিজিবির অভিযান ২৪ লাখ টাকার ৯ কেজি ভারতীয়

প্রকাশের সময় : ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫