, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

কেরুজ চিনিকল ও ডিস্ট্রিলারির উন্নয়নে পদক্ষেপ: সাশ্রয় ও উৎপাদন বাড়াতে ব্যবস্থাপনা পরিচালকের নানা উদ্যোগ্য

  • প্রকাশের সময় : ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ১৯৯ পড়া হয়েছে

কেরুজ চিনিকল ও ডিস্ট্রিলারির সামগ্রিক উন্নয়ন এবং কেনাকাটায় সাশ্রয় নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। ইতোমধ্যে বেশ কিছু অগ্রগতি সাধিত হয়েছে বলে তিনি দাবি করেছেন। নিরাপত্তা জোরদারে মিল এলাকায় ৫টি স্থানে গেট নির্মাণ, ডিস্ট্রিলারির গেট ও পিছনের ৩টি গলি রাস্তা বন্ধ এবং ডিএস হাউজে ডিসপেনসিভ ইউনিট স্থাপন করা হয়েছে। কান্ট্রি লিকার ড্রামের পরিবর্তে ১০০০ মিলি ও ৫০০ মিলি পেট বোতলে বোতলজাতকরণ শুরু হয়েছে। এতে ২০২৫-২৬ অর্থবছরে আনুমানিক ২০ কোটি এবং ২০২৬-২৭ অর্থবছরে ৫০ কোটি টাকার লাভের আশা করছে কর্তৃপক্ষ।

কেরুজ আকুন্দবাড়িয়া ফার্মে ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ১৮৭ মেট্রিক টন জৈব সার উৎপাদিত হয়েছে। চলতি অর্থবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা ২০০০ মেট্রিক টন, যার মাধ্যমে ১ কোটি টাকা আয় এবং ২০২৬-২৭ অর্থবছরে ৫০ কোটি টাকার বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিনেচার বিক্রিতে ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় আনুমানিক ৮ হাজার ০০০ লিটার বেশি বিক্রি করে অতিরিক্ত লাভের প্রত্যাশা করা হচ্ছে।

আখ মাড়াইয়েও রেকর্ড পরিমাণ রিকভারি হয়েছে-গত বছরের ৪.৬২ শতাংশের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৫.১০ শতাংশ। দেশি-বিদেশি লিকার, ডিএস ও আরএস বিক্রিতে সর্বোচ্চ লাভের আশা করা হচ্ছে। পাশাপাশি চিনি ও সিএস রিকভারি বৃদ্ধি ও অন্যান্য ব্যবস্থাপনাগত কার‌্যক্রমে প্রায় ৭-৮ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলেও জানান রাব্বিক হাসান

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

কেরুজ চিনিকল ও ডিস্ট্রিলারির উন্নয়নে পদক্ষেপ: সাশ্রয় ও উৎপাদন বাড়াতে ব্যবস্থাপনা পরিচালকের নানা উদ্যোগ্য

প্রকাশের সময় : ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫