, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জীবননগরে রমজানের দ্বিতীয়দিনেই কাঁচাবাজারে অস্বস্তি বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ, শশা ও লেবুর দাম আকাশ ছোঁয়া চুয়াডাঙ্গায় রেললাইনের ৬ ইঞ্চি ভাঙ্গা অংশ দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে ট্রেন বড় দুর্ঘটনার শঙ্কা চুয়াডাঙ্গায় পুকুর থেকে নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার কুড়ুলগাছি প্রকাশ্যে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, পরিকল্পনাকারী দুইজন গ্রেপ্তার চুয়াডাঙ্গায় যে কারণে বিএনপির ‘নিশ্চিত’ ২টি আসন হাতছাড়া চুয়াডাঙ্গা-২ আসনে দাঁড়িপাল্লা বিপুল ভোটে এগিয়ে রুহুল আমিন  চুয়াডাঙ্গা -১ আসনে দাঁড়িপাল্লা অ্যাড.মাসুদ পারভেজ রাসেলের বিজয়  চুয়াডাঙ্গায় বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক চুয়াডাঙ্গার দুইটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

হঠাৎ কেন মোবাইলের ডায়াল প্যাডে পরিবর্তন

  • প্রকাশের সময় : ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
  • ২৪০ পড়া হয়েছে

হঠাৎ করেই স্মার্টফোনের ডায়াল প্যাড বদলে যাচ্ছে—সম্প্রতি এমন অভিযোগ করছেন অনেক ব্যবহারকারী। কেউ কেউ বলছেন, ফোন হাতে নিয়েই বিভ্রান্ত হচ্ছেন তারা। আবার জরুরি সময়ে গুরুত্বপূর্ণ কল করতেও পড়ছেন সমস্যায়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যার একাধিক কারণ থাকতে পারে। আবার কখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফটওয়্যার আপডেট করলে সিস্টেম চেঞ্জ হতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞ মাজহারুল হক দিপলু বলেন, কখনো অ্যাপের সাময়িক ত্রুটি থেকে, কখনো সিস্টেম বা অ্যাপ আপডেটের কারণে, আবার অনেক সময় থার্ড-পার্টি ডায়ালার অ্যাপ ইনস্টল করলে কিংবা ফোনের সেটিংসে অজান্তে পরিবর্তন হলে ডায়াল প্যাড বদলে যেতে পারে।

এ ধরনের সমস্যায় সমাধান কী?
বিশেষজ্ঞ দিপলু বলেন, সাধারণত প্রথমেই ফোন রিস্টার্ট করে দেখা যেতে পারে। এতে কাজ না হলে ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করতে হবে। পাশাপাশি অচেনা উৎস থেকে ডাউনলোড করা থার্ড-পার্টি অ্যাপ থাকলে তা মুছে ফেলাই ভালো। প্রয়োজনে ফোনে ডিফল্ট ডায়ালার অ্যাপ আবার সেট করলে সমস্যার সমাধান হতে পারে। তবে সমস্যা যদি বারবার দেখা দেয়, তাহলে নিকটস্থ সার্ভিস সেন্টারে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ উপায় বলে মনে করেন তিনি।

ব্যবহারকারীদের করণী
বিশেষজ্ঞরা বলছেন, এসব সমস্যায় সচেতন থাকাই মূল বিষয়। তাদের দাবি, অচেনা অ্যাপ ডাউনলোড না করা, নিয়মিত সিস্টেম আপডেট চেক করা এবং ফোনের নিরাপত্তা নিশ্চিত করলেই অনেক ঝামেলা এড়ানো যায়। তাই সব সময় এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।

জনপ্রিয়

জীবননগরে রমজানের দ্বিতীয়দিনেই কাঁচাবাজারে অস্বস্তি বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ, শশা ও লেবুর দাম আকাশ ছোঁয়া

হঠাৎ কেন মোবাইলের ডায়াল প্যাডে পরিবর্তন

প্রকাশের সময় : ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫