, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে অস্ত্রসহ আটক ১

  • প্রকাশের সময় : ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩ পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গোলাম মোস্তফা ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চৌগাছা গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। আটককৃত গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের ভিটাপাড়ার মৃত আজিজুল হকের ছেলে। গাংনী র‍্যাব ক্যাম্প সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব ক্যাম্প বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে গাংনী সেনা ক্যাম্প ও সিপিসি-৩ র‍্যাব-১২ এর সদস্যরা গাংনী পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ড চৌগাছা ভিটাপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ গোলাম মোস্তফা ডাকু নামের এক ব্যক্তিকে আটক করেন।

আটক হওয়া ব্যক্তি ডাকু জব্দকৃত অস্ত্রটি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তার করার জন্য নিজ দখলে রেখেছিল‌। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদক মামলা রয়েছে বলেও র‍্যাবের বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয়েছে। এদিকে, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক হওয়া ডাকু’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

মেহেরপুরে অস্ত্রসহ আটক ১

প্রকাশের সময় : ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫