, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

মুজিবনগরে মাইলস্টোন ট্রাজেডিতে নিহত মাহিয়ার দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১২৭ পড়া হয়েছে

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামে নানা বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন, মাইলস্টোন ট্রাজিডিতে নিহত মাহিয়া।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে নিহত মাহিয়া তাসনিমের লাশ দাফন সম্পন্ন হয়েছে। নিহত মাহিয়া তাসনিম চুয়াডাঙ্গার কুড়াল গাছি গ্রামের মৃত ইজ্ঞিনিয়ার মোহম্মদ আলীর মেয়ে এবং মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের নজরুল ইসলামের নাতনী। ৫ বছর আগে বিদেশে মাহিয়ার বাবা মারা যান।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় নানা বাড়ি মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

সকাল ৮ টায় জয়পুর কবরস্থান ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজনুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং শত শত মানুষ অংশগ্রহণ করে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে মাহিয়া তাসনিম স্কুল গিয়ে তিনি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। মাহিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। গুরুতর আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় মারা যায়।

গতকাল বৃহস্পতিবার রাত্রেই তার মরদেহ নেওয়া হয় নিজ গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার কুড়ালগাছী গ্রামে।

আজ শুক্রবার সকালে তার মরদেহ নেওয়া হয় মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে তার নানার বাড়িতে। গ্রামে লাশ পৌঁছানোর পর শত শত মানুষ তাকে একনজর দেখতে ভিড় করে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনদের চোখে অশ্রু আর মুখে বিষাদের ছাপ

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

মুজিবনগরে মাইলস্টোন ট্রাজেডিতে নিহত মাহিয়ার দাফন সম্পন্ন

প্রকাশের সময় : ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫