, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বিএনপির হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ: মাহমুদ হাসান খান বাবু

  • প্রকাশের সময় : ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৮৭ পড়া হয়েছে

শিমুল রেজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার নতিপোতা ও জুড়ানপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু । এসময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ৩ টা থেকে রাত ১০ টা পর্ষন্ত নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা, কালিয়াবকরি, নতিপোতা, ভগিরথপুর, ছুটিপুর ও পোতারপাড়া গ্রামে এবং জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর, লক্ষীপুর, কলাবাড়ী ও বিষ্ণপুর গ্রামের পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি ও চুয়াডাঙ্গা ২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু। এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দেশ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে  মাহমুদ হাসান খান বাবু বলেন, দীর্ঘ দিন পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এবং নিজেদের সরকার নির্বাচন করার অধিকার ফিরে পেয়েছে। বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, জনগণ নিরাপদে থাকে, দেশে সার্বভৌমত্ব রক্ষা পায়। বিএনপি ক্ষমতায় আসলে সমাজ ও দেশ থেকে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মূল করা হবে। সেই সাথে দামুড়হুদা উপজেলার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। শুধু তাই নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা দেওয়া আছে। সেগুলো বাস্তবায়ন করে দেশের উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, অতীতে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ ছিল, তেমনি করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা নিরাপদ রাখতে ১২ তারিখে ধানের শীষে ভোট দিতে সবাইকে আহ্বান করেন।

আমাদের লক্ষ্য পরিষ্কার, আমরা জনগণের সেবক হতে চাই, প্রভু হতে চাই না। প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে যেতে হবে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে। নির্বাচনে জয়ী হয়ে আমরা প্রমাণ করব যে, বিএনপি জনগণের দল, জনগণের আস্থার দল। তারেক রহমানের নেতৃত্বে আমাদের একটি সুস্পষ্ট রোডম্যাপ আছে। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। এজন্য জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের পাশে দাঁড়াতে হবে।

দেশ পরিচালিত হবে সংবিধান দ্বারা এবং তাতে সন্নিবেশিত থাকবে প্রতি পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট অনুষ্ঠিত হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ন্যায্য অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এই নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রতি পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হলে দেশের মানুষ ভোট দিতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান টুনু, বর্তমান সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্লোগানে স্থানীয় এলাকা মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

বিএনপির হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ: মাহমুদ হাসান খান বাবু

প্রকাশের সময় : ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬