, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে দামুড়হুদায় প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশের সময় : ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১২২ পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বুধবার দামুড়হুদার হাউলী ইউনিয়নের লোকনাথপুর হেলিপোর্ট মাঠে কেন্দ্রীয় বিএনপির নির্বাচনী সমাবেশ ও জনসভা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে তিনটায় ডুগডুগি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাউলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি, গণসংযোগ ও সাংগঠনিক দিকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহসভাপতি সলেমান মল্লিক, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সহসভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইদ্রিস আলী, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হুসাইন বাবু এবং হাউলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সভায় জানানো হয়, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য জনসভাটি হবে হাউলী ইউনিয়নের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন বিপুল উপস্থিতিতে আগামী বুধবারের নির্বাচনী জনসভা সফলভাবে সম্পন্ন হবে। প্রস্তুতি সভার সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে দামুড়হুদায় প্রস্তুতিমূলক সভা

প্রকাশের সময় : ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫