, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পথসভায় মাহমুদ হাসান খান বাবু

  • প্রকাশের সময় : ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ২৫১ পড়া হয়েছে

বাংলাদেশের প্রতিটি নাগরিক, ছাত্র-ছাত্রী, প্রবীণ, নবীন প্রত্যেকের যার যা প্রয়োজন, তার সবকিছুই বিএনপির ৩১ দফার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএর ও জেলা বিএনপির সভাপতি চুয়াডাঙ্গা -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত পথসভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন।

জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু পথসভায় আরো বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস, এই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে রাষ্ট্রের মালিকানা জনগণ ফিরে পেতে যাচ্ছে এবং আশা করা যায়, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই অন্তবর্তীকালীন সরকারের অধীনে জনগণ তার ইচ্ছামতো ভোট দিতে পারবে।

বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেন, ইচ্ছামতো ভোট দিতে পারা মানে, দেশ পরিচালনার দায়িত্ব সঠিক হাতে তুলে দেওয়া। তিনি প্রশ্ন রাখেন, কাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত? যাদের অতীতে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। যারা এদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসী। দেশ পরিচালনার জন্য যাদের সঠিক পরিকল্পনা আছে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিন বছর আগে থেকে রাষ্ট্র সংস্কারের জন্য দফাগুলো দেওয়া শুরু করেন এবং সর্বশেষ ৩১টি দফা ঘোষণা করেছেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই ৩১টি দফা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হবে। এই ৩১ দফার মধ্যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের ছাত্র-ছাত্রী, প্রবীণ-নবীন সকলের প্রয়োজন মেটানোর পরিকল্পনা সন্নিবেশিত আছে।

পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ শফির সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমানের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত প্রমুখ

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পথসভায় মাহমুদ হাসান খান বাবু

প্রকাশের সময় : ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫