, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দামুড়হুদায় বিজিবির অভিযানে প্রায় ৬ কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ

  • প্রকাশের সময় : ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৮২ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক হায়দার আলী সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নির্দেশে একটি সশস্ত্র চৌকস অভিযানিক দল সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশে পাকা সড়কে ওৎ পেতে থাকেন।

এ সময় সীমান্তের দিকে একটি মোটরসাইকেলযোগে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে যেতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। বিজিবি টহলদল মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালালে তেলের ট্যাংকের ভেতর অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ভারতীয় রুপা পাওয়া যায়। বিজিবি জানায়, উদ্ধারকৃত রুপার মোট ওজন ৫ কেজি ৯১২ গ্রাম, যার আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ১ হাজার ৯৬৮ টাকা।

এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দুইজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত মোটরসাইকেল দর্শনা থানায় এবং ভারতীয় রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

দামুড়হুদায় বিজিবির অভিযানে প্রায় ৬ কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ

প্রকাশের সময় : ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫