, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

দামুড়হুদায় জামায়াত প্রার্থী রুহুল আমিনের দিনব্যাপী গণসংযোগ

  • প্রকাশের সময় : ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৭২ পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী ও জেলা আমীর মোহাম্মদ রুহুল আমিন গতকাল শুক্রবার দিনব্যাপী দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, নতিপোতা ও নাটুদা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত তিনি কার্পাসডাঙ্গা বাজারসংলগ্ন ইটভাটাগুলো ঘুরে শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন। পরে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নতিপোতা ও নাটুদা ইউনিয়নের বিভিন্ন স্থানে সাতটি পথসভায় বক্তব্য রাখেন।

পথসভাগুলো অনুষ্ঠিত হয় ছুটিপুর ১নং ওয়ার্ড, কালিয়াবকরী ৬নং ওয়ার্ড, ৮নং ওয়ার্ডের চারুলিয়া গ্রাম, আট কবর, চন্দ্রবাস, হুদাপাড়া ও বিভিন্ন বাজার-মহল্লায়। গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের খান, জামায়াতের দামুড়হুদা উপজেলা আমীর মোহাম্মদ নায়েব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভাগুলোতে বক্তব্যে রুহুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবো এবং দুর্নীতিমুক্ত, শোষণহীন সমাজ গড়ে তুলবো।

তিনি আরও বলেন, নির্বাচনের মৌসুমে অনেকেই আপনাদের কাছে আসবে। শুধু কথা শুনে নয়, তাঁদের অতীত দেখে সিদ্ধান্ত নেবেন। অতীত খারাপ হলে বর্তমানের ভালো কথার ওপর ভরসা করা যায় না।

কৃষি উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চুয়াডাঙ্গায় কৃষি ইনস্টিটিউট ও মাটি গবেষণা ইনস্টিটিউট হলে কৃষকরা আরও উপকৃত হবেন। আমরা খোলাবাজারে সার বিক্রি উন্মুক্ত করতে চাই, যাতে কৃষকরা সহজে সার পান।

তিনি বলেন, আমরা কারো ঘরবাড়ি ভাঙিনি, চাঁদাবাজি করিনি, সন্ত্রাস করিনি। গায়েবী মামলা দিয়ে কাউকে তাড়িয়ে বেড়ানোর রাজনীতি আমরা লালন করি না। ক্ষমতায় গেলে হাট-বিল-বাঁওড় দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করবো ইনশাল্লাহ।

সবশেষে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের মূল্য কয়েক টাকায় বিক্রি করবেন না। বিচার-বিবেচনা করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

দামুড়হুদায় জামায়াত প্রার্থী রুহুল আমিনের দিনব্যাপী গণসংযোগ

প্রকাশের সময় : ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬