, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৪ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস

দামুড়হুদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

  • প্রকাশের সময় : ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
  • ৩১৯ পড়া হয়েছে

দামুড়হুদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, দামুড়হুদার যৌথ উদ্যোগে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল আলম। গীতা পাঠ করেন নারায়ণ চন্দ্র দাস।

এবারের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী যুবক ও যুবতী মোট ১৭ জনের মাঝে ২৯ লক্ষ টাকার যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মশিউর রহমান, শারমিন নাহার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাশেদ অনিক, সফল আত্মকর্মী রোজিনা খাতুন, রিয়াজুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

জনপ্রিয়

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৪ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দামুড়হুদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

প্রকাশের সময় : ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫