, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

দর্শনায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৭৪ পড়া হয়েছে

শিমুল রেজা,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কমান্ডের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় দর্শনার শাপলা পার্কে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দামুড়হুদা উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে মুক্তিযোদ্ধাদের ভূমিকা অপরিসীম।” তিনি বলেন “মুক্তিযোদ্ধারা কাকে ভোট দিবে, তা তাদের গণতান্ত্রিক অধিকার। আমার কাছে মুক্তিযোদ্ধার পরিচয় হলো তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি কোন দলের নন, দেশের সম্পদ। আমি যদি নির্বাচিত হতে পারি, আমার কাছে সকল বীর মুক্তিযুদ্ধাদের সমান অধিকার এবং সম্মান থাকবে।

তিনি আরো বলেন, “আমরা অনেকেই অনেক কিছু হতে পারি এবং পারবো, কিন্তু কখনোই একজন মুক্তিযোদ্ধা হতে পারবো না। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব।”
আসন্ন নির্বাচনে তিনি সকলের কাছে দোয়া চান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জীবননগর উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা উপজেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়ী করার কোন বিকল্প নেই বলে তারা সকলকে সতর্ক করেন।অনুষ্ঠানে দামুড়হুদা ও দর্শনা এলাকার স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০১৭৭৭৫৫৫২৫৪
১৫/০১/২৬

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

দর্শনায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬