, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া মিথ্যা বানোয়াট অপ্রচারের অভিযোগ দর্শনা পৌর বাসীকে নতুন বছরের শুভেচ্ছা,হাবিবুর রহমান বুলেট দর্শনা পৌর বাসীকে নতুন বছরের শুভেচ্ছা ‘আলহাজ্ব মশিউর রহমান রঙে-ঐতিহ্যে বর্ণিল চুয়াডাঙ্গায় আনন্দ-উচ্ছ্বাসে উদযাপন বাংলা নববর্ষ ১৪৩৩ চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অপরাধে এক যুবকের কারাদণ্ড দর্শনার সাড়াবাড়িয়া বাড়ির আঙিনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু দর্শনায় ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা দামুড়হুদায় পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন ফরম জমা দিলেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলির, শেষ দিন বিএনপি কার্যালয়ে উপচে পড়া ভিড়

দর্শনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানিকে জরিমানা

  • প্রকাশের সময় : ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৯ পড়া হয়েছে
শিমুল রেজা,
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চুয়াডাঙ্গার দর্শনায় বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ) দুপুর ২ টার দিকে দর্শনা রেল বাজারে বিভিন্ন দোকান ও অবৈধ যানবাহন তল্লাশী করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুর রহমান ও আবদুল্লাহ আল নাঈম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,অভিযান চলাকালে দোকানে নির্ধারিত মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং কিছু পণ্য বেশি দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মাস্টার ফাস্ট ফুড কর্নার অনিয়মের প্রমাণ পাওয়া ২ হাজার টাকা,মনির মুরগির দোকান ১ হাজার টাকা,মো. জয়নাল মুদি দোকান ১ হাজার টাকা। তিনটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে বাজারের আরও অন্তত ১০টি দোকান পরিদর্শন করা হয়। এ সময় ক্রেতা ও বিক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও ক্রয়ের বিষয়ে সতর্ক করা হয় এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ সহ দোকান মালিক সমিতি নেতৃবৃন্দকে সতর্কতা বার্তা দেওয়া হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুর রহমান বলেন, রমজানজুড়ে জেলার বিভিন্ন বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে প্রশাসনের নজরদারি জোরদার থাকবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।’
জনপ্রিয়

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া মিথ্যা বানোয়াট অপ্রচারের অভিযোগ

দর্শনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানিকে জরিমানা

প্রকাশের সময় : ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬