
শিমুল রেজা,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দর্শনা পৌর ৮নং ওয়ার্ডের শ্যামপুর পাড়ায় বিএনপির উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি ) বিকালে ৪ টার সময় এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিপুল সংখ্যক মহিলা ভোটার ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। দর্শনা পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলামের সভাপতিত্বে এই নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
নারী সমাবেশে মাহমুদ হাসান খান বাবু তিনি বলেন, ‘নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ জরুরি। এতে করে নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে উঠবে। দর্শনা পৌরসহ গ্রামাঞ্চলে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরি করাই আমাদের অঙ্গীকার।’ নারীর ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয়। তার সরকারই প্রথম বিধবা ভাতা ও বয়স্ক ভাতা চালু করে এবং নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করে।’, ‘আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। এসব কার্ডের মালিকানা থাকবে পরিবারের প্রধান নারী সদস্যের হাতে—যার মাধ্যমে নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী হবেন।’

এ সময় উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম বিশ্বাসের কন্যা মিলি বিশ্বাস দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহাবুবুল ইসলাম খোকন, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক হাজী খন্দকার শওকত আলী, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান, সাংবাদিক শরীফ উদ্দীন শরীফ, আপু সুলতান, মোহাম্মদ আব্দুল হামিদ, সিরাজুল মোল্লা, শাহার আলী, ছাত্রনেতা পলাশ,জিয়াউল হক শাহিন, আব্দুর রহমান, হাবিবুল্লা বিশ্বাস, আব্দুস সালাম, আব্দুর রহমান, মল্লিক, পিয়ার আলী, আব্দুল জলিল, অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক মহিলা ভোটার অংশ নেন এবং তারা নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।














