, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দর্শনায় ট্রেনের ছাদ থেকে পড়ে পথশিশুর গুরুতর জখম

  • প্রকাশের সময় : ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১১৮ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক পথশিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে দর্শনা হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পথশিশু অনিক (১২) খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ভ্রমণ করছিল। ট্রেনটি দর্শনা অতিক্রমকালে হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে দর্শনার মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে খবর পেয়ে দর্শনা হল্ট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আহত শিশুটিকে বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে অনিক সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তবে সে পথশিশু হওয়ায় তার পরিবারের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। রেলওয়ে পুলিশ বলছে, ট্রেনের ছাদে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এ ধরনের ঘটনায় প্রায়ই প্রাণহানি ঘটে।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

দর্শনায় ট্রেনের ছাদ থেকে পড়ে পথশিশুর গুরুতর জখম

প্রকাশের সময় : ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫