, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দর্শনায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা বাড়িতে স্বর্ণ ও নগদ টাকা চুরির ঘটনায় মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৯৯ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় দিনদুপুরে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় মূলহোতা ইসলামসহ চারজনকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে আংশিক স্বর্ণও উদ্ধার করা হয়েছে। জানা গেছে, দর্শনা আমতলা পাড়ার কেরুজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মনজু রানী ঘোষের বাড়িতে গত ১৪ অক্টোবর দুপুরে চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় গত মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে দর্শনা থানা পুলিশ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বৃত্তিপাড়া গ্রাম থেকে চিহ্নিত চোর ইসলাম (৪৩), স্বর্ণ ব্যবসায়ী তপন বিশ্বাস (৩৭), ও অর্ণব কুমার কর্মকারকে (২৭) গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দর্শনা আমতলা পাড়ার চায়না বেগমকেও (৩০) গ্রেফতার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে দুটি ভাঙা স্বর্ণের আংটির টুকরো উদ্ধার করেছে।

দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, চুরির ঘটনার দিন থেকেই আমরা তদন্তে ছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ভেড়ামারায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী আরও একজনকে ধরা হয়। তিনি আরও জানান, তারা স্বীকার করেছে যে দুটি আংটি ৪২ হাজার টাকায় বিক্রি করেছে। উদ্ধারকৃত স্বর্ণ জব্দ করা হয়েছে। গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর চোরেরা ঘরের গ্রীল কেটে প্রায় ২১ ভরি স্বর্ণ ও নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

দর্শনায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা বাড়িতে স্বর্ণ ও নগদ টাকা চুরির ঘটনায় মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫