, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভারতের ইমিগ্রেশনে আটক: চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর

  • প্রকাশের সময় : ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

শিমুল রেজা,
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে আটক করেছে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার জালিয়াতি মামলায় আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে। আটক জুবায়ের বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর। এ প্রসঙ্গে দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ তুহিন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গেদে ইমিগ্রেশনের কর্মকর্তারা দর্শনা আইসিপি দিয়ে বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক মো. জুবায়ের হোসেনকে আমাদের কাছে হস্তান্তর করেন।’

তিনি আরও জানান, জুবায়ের গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে পাসপোর্টে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গমন করেছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সে বাংলাদেশ থেকে গমন না করেও ভুয়া গমন দেখিয়ে এন্ট্রি করতে গেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

তুহিন আরও বলেন, অটকের পূর্ব পর্যন্ত জুবায়ের ভারতে অবস্থানকালে বাংলাদেশী ইমিগ্রেশন সীল জালিয়াতি করছিল। আমি বাদী হয়ে দর্শনা থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করি এবং তাকে থানায় সোর্পদ করি।

ওসি মো. শহীদ তিতুমীর জানান, দর্শনা থানায় জালিয়াতির মামলায় তাকে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল-হাজতে পাঠিয়েছেন

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভারতের ইমিগ্রেশনে আটক: চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর

প্রকাশের সময় : ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫