, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

  • প্রকাশের সময় : ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে বদর নামে এক বাংলাদেশি যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের শূন্য রেখা থেকে বদর (২৮) নামের ওই যুবককে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বদর বেনিপুর গ্রামের মো. করিমের ছেলে।

স্থানীয়রা জানান, গরু ব্যাপারী বদর বিভিন্ন সময় সীমান্ত এলাকায় যাওয়া আসা করতেন। আজ সকালেও সে সীমান্তে যায়। এসময় বিএসএফ সদস্যরা তাকে শূন্য রেখা থেকে আটক করে ভারতীয় সীমানার মধ্যে নিয়ে গেছে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকের খবর পাওয়ার পর থেকে বদরের বাড়িতে ভিড় করতে শুরু করেছে গ্রামবাসীরা।

আটক বদরের পিতা মো. করিম বলেন, ‘আমার ছেলেক বিএসএফ ধরে নিয়ে গেছে। প্রথমে গ্রামের লোকজন আমাদেরকে খবর দেয় তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সে বেঁচে আছে। আমরা বিজিবি’র কাছে আবেদন জানিয়েছি যেন তাকে ফিরিয়ে দেয়া হয়। বদর গরুর ব্যাপারী, সে অবৈধ কোনো কাজের সঙ্গে জড়িত না।’

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়ার পর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’ তবে কী কারণে বিএসএফ বদরকে আটক করেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ নিয়ে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে যোগাযোগ চলছে বলে জানা গেছে।

এদিকে, মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জানতে পেরেছি আটক যুবক সীতান্তের তারকাটার ব্যাড়া কাটার চেষ্টা করছিলো। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা তাকে আটক করেছে।’ তিনি জানান, এ বিষয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের বিষয়ে জাননো হয়েছে। পরবর্তী আইনানূগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

প্রকাশের সময় : ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫