, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার

  • প্রকাশের সময় : ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১১১ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) সকালে উপজেলার উথলী আখসেন্টার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের বাড়ি থেকে এই ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জীবননগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই রাসেল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উথলী আখসেন্টার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উথলী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে জাহিদুল ইসলামের বসতবাড়ি হতে ৯৩ বোতল ফেন্সিডিল ও একটি ১২৫ সিসি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেন্সিডিল ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৯ হাজার টাকা। এ ঘটনায় জাহিদুল ইসলামকে পলাতক দেখিয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার

প্রকাশের সময় : ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫