, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

জীবননগর থানার নতুন ওসি সোলায়মান শেখ

  • প্রকাশের সময় : ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১০৫ পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে এই ওসিদের নির্বাচন করা হয়। ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার জীবননগর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করবেন সোলায়মান শেখ। রাজবাড়ী জেলার বাসিন্দা সোলায়মান শেখ বর্তমানে কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারাদেশে মোট ৬৩৯টি থানা রয়েছে। জেলা পর্যায়ে রয়েছে ৫২৭টি থানা। এছাড়া বিভিন্ন মহানগর পুলিশের আওতাধীন এলাকায় আছে ১১২টি থানা। লটারিতে মহানগর এলাকার কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি। ৫২৭ জন ওসির মধ্যে ঢাকা রেঞ্জে ৯৮ জন, চট্টগ্রাম রেঞ্জে ১১১ জন, খুলনা রেঞ্জে ৬৪ জন, ময়মনসিংহ রেঞ্জে ৩৬ জন, বরিশাল রেঞ্জে ৪৬ জন, সিলেট রেঞ্জে ৩৯ জন, রাজশাহী রেঞ্জে ৭১ জন এবং রংপুর রেঞ্জে ৬২ জন ওসি পদায়ন করা হয়েছে

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

জীবননগর থানার নতুন ওসি সোলায়মান শেখ

প্রকাশের সময় : ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫