, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

জীবননগরে স্বামী হত্যার অভিযোগে ঘাতক স্ত্রী গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৩২৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার অভিযোগে ঘাতক স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে আলমডাঙ্গা উপজেলার ঝাঁশবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস।

ঘটনার পরপরই চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ঝাঁশবাড়িয়া গ্রামে পলাতক অবস্থায় পাপিয়া খাতুনকে আটক করা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া ও কুড়ালও উদ্ধার করে পুলিশ।

পুলিশি জিজ্ঞাসাবাদে পাপিয়া খাতুন স্বামী হত্যার দায় স্বীকার করেছেন। তিনি জানান, নিহত মনিরুল ইসলামের নামে ব্যাংকে উল্লেখযোগ্য পরিমাণ টাকা ছিল। তাদের ছেলে রাজুকে বিদেশে পাঠানোর জন্য ওই টাকা তুলে দেওয়ার জন্য স্বামীর ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন পাপিয়া। কিন্তু মনিরুল ইসলাম টাকা দিতে রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে শনিবার দুপুরে নিজ বাড়িতে পাপিয়া খাতুন ধারালো হাসুয়া দিয়ে স্বামীকে জবাই করে হত্যা করেন। হত্যার পর কৌশলে পালিয়ে যান তিনি

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জীবননগরে স্বামী হত্যার অভিযোগে ঘাতক স্ত্রী গ্রেফতার

প্রকাশের সময় : ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫