, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জীবননগরে রমজানের দ্বিতীয়দিনেই কাঁচাবাজারে অস্বস্তি বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ, শশা ও লেবুর দাম আকাশ ছোঁয়া

  • প্রকাশের সময় : ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩ পড়া হয়েছে

নজরুল ইসলাম,
পবিত্র মাহে রমজানের দ্বিতীয়দিন থেকেই জীবননগরে কাঁচাবাজারের সকল পণ্যের দাম বেড়ে গেছে। মাছ, মাংস ও ফলের বাজারেও স্বস্তি নেই। রমজানের আগে প্রতিটি পণ্যের দাম কিছুটা সহনশীলতা থাকলেও রোজা শুরু হতেই বাজরের চিত্র বদলে গেছে। প্রতিটি পণ্যের দাম কেজিতে ২০/৩০ টাকা বেড়েছে। ইফতারে অপরিহার্য বেগুনের কেজি ৩০-৪০ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে ৭০ টাকা। শশার কেজি ১২০ টাকা, লেবুর দাম বেড়ে ৬০ টাকা হালি বিক্রি হচ্ছে।

এতে নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের নাভিশ্বাস উঠার উপক্রম। জীবননগর উপজেলার সাপ্তাহিক শিয়ালমারি কাঁচাবাজার ঘুরে ক্রেতাদের মুখে অস্বস্তির ছাপ দেখা গেছে। টমেটোর দাম ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। করোলা ১২০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাউ এর দাম পিস প্রতি ২০ টাকা বেড়েছে। এছাড়াও কাঁচামরিচ, সিম, কপি, কলার দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। তবে আলু, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, শুকনা মরিচ, গাজর সহ কিছু সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে রুই, কাতলা, মৃগেল, গ্লাসকার্প,‌ সিলভারকর্পসহ বড় মাছের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। পাঙ্গাশ, তেলাপিয়া, পোনা ও বাটা মাছের দামের পরিবর্তন হয় নি। মাংসের বাজারেও নেই স্বস্তি।‌ক্রেতারা বলছেন, ইফতার ও সেহরির প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে।মুদি দোকানের মালামালের দাম স্থিতিশীল থাকলেও বিশেষ করে সবজি ও মাছের দাম বেড়েছে। বাজার সিন্ডিকেটের কারনে কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। নিয়মিত বাজার মনিটরিং না করায় মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটছে। বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজি উৎপাদন যাওয়ায় বাজারে সবজির সরবরাহ কম। তাছাড়া আড়ত থেকে বেশি দামে সবজি কিনে আনতে হচ্ছে বলে খুচরা বাজারে দাম কিছুটা বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যে গুলো ক্রয় ক্ষমতার মধ্যে আনতে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

জীবননগরে রমজানের দ্বিতীয়দিনেই কাঁচাবাজারে অস্বস্তি বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ, শশা ও লেবুর দাম আকাশ ছোঁয়া

প্রকাশের সময় : ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬