, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

জীবননগরে মাদরাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে আটক-১

  • প্রকাশের সময় : ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ২৫৫ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে মাদরাসার এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে শিহাব নামে একজনকে আটক করেছে পুলিশ।তিন দিন আগে জীবননগর পৌর সভার নতুন তেতুলিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ের মা বাদি হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ রোববার রাতে অভিযুক্তকে আটক করে। আটক শিহাব (১৮) জীবননগর পৌর সভার ৯নং ওয়ার্ডের নতুন তেতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ভুক্তোভোগী মাদরাসা ছাত্রীর মা অভিযোগ করে বলেন, তিন দিন আগে আমার মেয়ে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে ওই গ্রামের শিহাবসহ আরো দুইজন আমার নাবালিকা মেয়েকে মোটরসাইকেলে করে নিয়ে যায় এবং তাকে একটি দোকান থেকে খাবার কিনে দেয়। পরে ওই তিন জন বিজিবি ক্যাম্পের অদূরে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে যায় এবং সেখানে তার সম্মানহানি করে।

বিষয়টি যাতে কেউ না যানে সে জন্য তারা আমার মেয়ের গলায় কাচি ধরে এবং তারা তাকে হত্যা করবে বলে হুমকি দেয়। ভয়ে আমার মেয়ে বাড়ির কাউকে কিছু বলতে চাইনি।

হঠাৎ গত শুক্রবার মেয়েটি অসুস্থ হলে সে সব কথা বলে দেয়। আমরা আমার মেয়ে এবং পরিবারের সম্মানের দিকে তাকিয়ে বিষয়টি কাউকে না বলে গ্রামের কিছু ব্যাক্তিদের কাছে অভিযোগ দিই। তারা ছেলের বিচার না করে উল্টো আমাদেরকে দোষারোপ করতে থাকে।

এক পর্যায়ে মেয়েটার চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসকরা বলেন এটা পুলিশ কেস আগে থানায় জানান তারপর চিকিৎসা করা হবে।

চিকিৎসকের কথা মতো থানায় এসে বিষয়টি পুলিশকে বললে পুলিশ ওই রাতেই শিহাবকে আটক করে। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই এবং শিহাবের সাথে থাকা অন্য দু‍‍`জনের তথ্যও আমরা জানতে চাই।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, নতুন তেতুলিয়া গ্রামে যে ঘটনা ঘটেছে এ ঘটনার সংবাদ শোনা মাত্র পুলিশ শিহাব নামের একজনকে আটক করেছে। মেয়ের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে থানায়

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জীবননগরে মাদরাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে আটক-১

প্রকাশের সময় : ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫