, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ বোতল উইনসেরেক্সসহ আটক ২

  • প্রকাশের সময় : ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১০৭ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬০ বোতল উইনসেরেক্সসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১০ই ডিসেম্বর) সকালে উপজেলার কালা ও ধোপাখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- কালা গ্রামের গাংপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে বিপুল মিয়া (৪৫) এবং ধোপাখালী গ্রামের পশ্চিমপাড়ার মৃত শাহাদাত হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম জীবননগর উপজেলার কালা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযাকালে ৫০ বোতল উইনসেরেক্সসহ বিপুল মিয়াকে তার নিজ বসতঘর হতে আটক করা হয়।

পরবর্তীতে ধোপাখালী গ্রামে অভিযান চালিয়ে তরকিুল ইসলামকে আটক করা হয়। এসময় তার বসতঘর হতে উদ্ধার করা হয় ১০ বোতল উইনসেরেক্স। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, উইনসেরেক্স কোডেন ফসফেটযুক্ত তরল পদার্থ, যা বাংলাদেশে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে ফেন্সিডিলের দাম আকাশছোঁয়া হওয়ায় তার বিকল্প হিসেবে মাদকসেবীরা উইনসেরেক্স সেবন করছেন বলে জানা গেছে

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ বোতল উইনসেরেক্সসহ আটক ২

প্রকাশের সময় : ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫