, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

জীবননগরে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

  • প্রকাশের সময় : ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
  • ৩১৬ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেন্সিডিল, ১টি অটোভ্যান ও ১টি বাটন মোবাইল ফোনসহ কাসেদ আলী (৫০) নামের একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৫ই আগস্ট) ভোরে উপজেলার ইসলামপুর গ্রামের পিচমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কাসেদ আলী জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

শুক্রবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি হাবিলদার আলমগীর হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ৬৮/এমপি হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামের পিচমোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পিচমোড় পাকা রাস্তার পাশ থেকে ১১৮ বোতল ফেন্সিডিল, ১টি বাটন মোবাইল ফোন ও ১টি অটোভ্যানসহ কাসেদ আলী নামের একজনকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে

জনপ্রিয়

দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি

জীবননগরে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

প্রকাশের সময় : ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫