, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

জীবননগরের টিনের চালা কেটে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশের সময় : ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৩৫ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর হাসপাতাল রোড আখ সেন্টারের সামনে টিনের চালা কেটে দুই দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে চোররা নগদ ৩০ হাজার টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায় বলে দাবি করছেন দোকান মালিক। তবে কে বা কারা এই দোকান চুরি করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। উক্ত ঘটনায় জীবননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রবিবার মধ্যরাতে জীবননগর হাসপাতাল রোড আখ সেন্টারের সামনে অবস্থিত আমির সোহেল কাকনের নাহল ফার্মেসী ও আশিকের রংতুলি ষ্টেশনারীতে এ চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া নাহল ফার্মেসির মালিক আমীর সোহেল কাঁকন বলেন, শনিবার (২৬ জুলাই) রাত ১১ টায় আমরা দোকান বন্ধ করে বাড়ি যাই। পরের দিন রবিবার সকাল আটটার দিকে ফার্মেসির তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখি দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। দোকানের ক্যাশবাক্স ভেঙে আমার নগদ ১৫ – ২০ হাজার টাকা ও দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা। সবমিলিয়ে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

এদিকে রংতুলি স্টেশনারীজ এর মালিক আশিক জানান, শনিবার আনুমানিক রাত দশটার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরের দিন রবিবার সকাল আটটার দিকে দোকান খুলে দেখি চালের উপরের টিন কাটা। এরপর দোকানের ভিতরে ঢুকে দেখি আমার ক্যাশ বাক্স ভাঙ্গা সেখানে আনুমানিক প্রায় নগদ ১০ হাজার টাকা রাখা ছিল এছাড়াও আমার দোকানে থাকা প্রায় ৭ থেকে ৮ হাজার টাকার মিনিট কার্ড চুরি হয়ে যায়। সব মিলিয়ে আনুমানিক ২০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়।

এব্যাপারে জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জীবননগরের টিনের চালা কেটে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

প্রকাশের সময় : ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫