, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের এমপি মাসুদের ডাস্টবিন স্থাপন

  • প্রকাশের সময় : ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৫ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কলোনী পাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত দীর্ঘদিনের পুঞ্জীভূত ময়লার স্তূপ ও জনদুর্ভোগ নিরসনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের এমপি মাসুদ পারভেজ রাসেল।

সোমবার ( ২৩ ফেব্রুয়ারি )সকাল ১০টায় কলোনী পাড়ায় তিনি দুটি ডাস্টবিন স্থাপন করেন এবং নিজ হাতে রাস্তার দুইপাশ পরিস্কারের কাজে অংশ নেন। এই পরিচ্ছন্ন কর্মসূচিতে সার্বিক সহায়তা করে চুয়াডাঙ্গা পৌরসভা। জানা যায়, দীর্ঘদিন ধরে কলোনী পাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে ময়লা-আবর্জনা জমে থাকায় এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণে পথচারী ও এলাকাবাসীর চলাচলে চরম বিঘ্ন ঘটছিল।

স্থানীয় বাসিন্দারা এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এমপির হস্তক্ষেপ কামনা করেন। এরই প্রেক্ষিতে আজ সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাসুদ পারভেজ রাসেল এমপি এলাকাবাসীর সমস্যা শোনেন। পরে কলোনি পাড়ার গাজীর মোড় ও ক্লাব মোড়ে দুটি ডাস্টবিন স্থাপন করেন তিনি।

পরিচ্ছন্নতা অভিযান শেষে মাসুদ পারভেজ রাসেল বলেন, আমি দীর্ঘদিন ধরে দেখছি চুয়াডাঙ্গার এই অংশটিতে বেশ ময়লা আবর্জনা পড়ে থাকে। আজকে পৌরসভার সহায়তায় আমরা রাস্তার দুই পাশের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং দুটি ডাস্টবিনে স্থাপন করেছি। চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে আহ্বান আপনারা যত্রতত্র ময়লা ফেলবেন না। নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলবেন। তাহলেই একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার জুবায়ের রহমান, কনভেন্সি সুপারভাইজার ওসমান গনি, আমার বাংলাদেশ পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, জামায়াতের পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, নায়েবে আমীর মাহবুব আশিক, সদ্য জামায়াতে যোগদানকারী এইচ এম মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের এমপি মাসুদের ডাস্টবিন স্থাপন

প্রকাশের সময় : ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬