, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছেন ১০ হাজারের বেশি বিএনপির নেতাকর্মী

  • প্রকাশের সময় : ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১০২ পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলার চারটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, পরিবহন সংকট সত্ত্বেও চুয়াডাঙ্গা জেলা থেকে কমপক্ষে ৮ থেকে ১০ হাজার নেতাকর্মীর ঢাকায় উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা হোটেলে অবস্থান করছেন।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন বলেন, চুয়াডাঙ্গা জেলা থেকে কমপক্ষে ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদী। চুয়াডাঙ্গা-২ আসন থেকে আনুষ্ঠানিকভাবে পাঁচটি বাস ও ২৫ থেকে ৩০টি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। পরিবহন সংকট থাকলেও নেতাকর্মীদের উদ্দীপনায় কোনো ভাটা পড়েনি। সবাই নিজ নিজ উদ্যোগে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করছেন।

চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম বলেন, চুয়াডাঙ্গা-১ আসন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ১৫টি বাস ও ২০-৩০টি মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর এসব যানবাহন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এর বাইরে অধিকাংশ নেতাকর্মী নিজ উদ্যোগে যাত্রা করছেন। অনেকেই ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন।

জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানান, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের দেশে ফেরা উপলক্ষে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার বলেন, যুবদলের নেতাকর্মীরা দলে দলে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চাই।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, তারেক রহমান ছাত্রসমাজের কাছে অনুপ্রেরণার নাম। তার দেশে ফেরা উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলাদা উদ্দীপনা কাজ করছে। জেলার বিভিন্ন ইউটিনের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই আগেভাগে ঢাকাতে চলে গেছেন।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছেন ১০ হাজারের বেশি বিএনপির নেতাকর্মী

প্রকাশের সময় : ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫