, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ডেঙ্গু কীট, জরিমানা ৪০ হাজার টাকা

  • প্রকাশের সময় : ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৩ পড়া হয়েছে

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার একাত্তর ও হাজী মোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি পরিদর্শন করা হয়। এ সময় কনা নার্সিং হোমের ল্যাবে (ফ্রিজে) মেয়াদ উত্তীর্ণ ডেঙ্গু এবং ইউরিন টেস্ট কীট সংরক্ষণ ও ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মাহমুদ শাহরিয়ার আতিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। অভিযান পরিচালনা কালে প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার, মেয়াদ উত্তীর্ণ টেস্ট কীট বা রিএজেন্ট ব্যবহার না করার এবং অন্যান্য ত্রুটি দ্রুত সংশোধন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযানের নেতৃত্ব দেন। এতে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি জনাব মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ডেঙ্গু কীট, জরিমানা ৪০ হাজার টাকা

প্রকাশের সময় : ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫