, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন-অবস্থান

  • প্রকাশের সময় : ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ২৯৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরি প্রার্থীরা। রবিবার সকাল ১০টা থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কাযালয়ের সামেন অবস্থান নেন তারা। এসময় ওই কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা। তাদের সাথে একাত্মতা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

চাকরি প্রার্থীদের অভিযোগ, গত ২০ জুন চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস, অনুপস্থিত পরীক্ষার্থীদের উত্তীর্ণ দেখিয়ে চূড়ান্ত করা ও এক এলাকার প্রার্থীকে আরেক এলাকায় মনোনীত করার মতো অনিয়ম দেখা গেছে। অথচ এতকিছুর পরও তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই সিভিল সার্জন। আমরা এই নিয়োগ পরীক্ষা বাতিল চাই, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীনের প্রত্যাহার চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। নিয়োগ ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদের অনিয়ম দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন-অবস্থান

প্রকাশের সময় : ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫