, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৬০ পড়া হয়েছে
শিমুল রেজা
চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে স্ত্রী বিউটি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভালাইপুর–আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার  সকাল আনুমানিক ৭টার দিকে দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতন পাড়ার বাসিন্দা বিউটি খাতুন (৪৫) তাঁর স্বামী মুস্তাফিজুর রহমানের মোটরসাইকেলে চড়ে ভগিরাথপুর থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। পথে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার চিৎলা রুইতনপুর নামক স্থানে তিনি মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামী মুস্তাফিজুর রহমান দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন।
বিউটি খাতুনের মৃত্যুর খবরে ভগিরাতপুর পুরাতনপাড়া ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক—পরিবার-পরিজন শোকে ভেঙে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম বলেন,“মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” বর্তমানে নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫