, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার আটক ১

  • প্রকাশের সময় : ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র এবং জাল নোট সহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অপারেশন ৩৬ এডি’ নামে অভিযানে ৫৫ এফ আই ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি)-এর নেতৃত্বে এই যৌথ দলটি আলমডাঙ্গা মিয়াপাড়ার বাসিন্দা মো: ইসরাফিল আলম সানি-এর বাড়িতে তল্লাশি চালায়।
উদ্ধারকৃত মালামাল ও আটক আসামি
অভিযানের সময় বাড়িটি থেকে মো: ইসরাফিল আলম সানি-কে আটক করা হয় এবং তাঁর হেফাজতে থাকা নিম্নলিখিত মালামালগুলো উদ্ধার হয় ৬৫০ গ্রাম গাঁজা,১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,১ বোতল বিদেশী মদ,৪টি দেশীয় ধারালো অস্ত্র,১টি ৫০০ টাকার জাল নোট,নগদদুই লক্ষ সাতচল্লিশ হাজার আটশত ত্রিশ টাকা,২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
অভিযানে আসামির সহযোগী আলমডাঙ্গার মিয়াপাড়ার মৃত মজিদ মিয়ার ছেলে পিয়াল মাহমুদ সাদ্দাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মো: ইসরাফিল আলম সানি-কে উদ্ধারকৃত মালামালসহ আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক দ্বিতীয় আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান সরকার জানান পালাতাম আসামির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানা গেছে।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার আটক ১

প্রকাশের সময় : ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫