, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা:প্রধান অভিযুক্ত আটক

  • প্রকাশের সময় : ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৭২ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছীতে সোহেল (২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোহেল চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছীর বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন। মঙ্গলবার সকালে বেলগাছি এলাকা থেকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের মূল ঘাতক ফারুককে আটক করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছী গ্রামের খরার মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

স্থানীয়রা বলেন,ব্যক্তিগত শত্রুতা ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটন হবে বলে মনে করছেন তারা। নিহতের বাবা আসাবুল হক বলেন, স্থানীয় তাহের বাঙালের ছেলে ফারুকের সঙ্গে এক সপ্তাহ আগে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙ্গা ও পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের সঙ্গে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে ফারুক ও তার সহযোগীরা সোহেলকে কুপিয়ে জখম করে ও হত্যার হুমকি দেয়। এরই জের ধরে ফারুক তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি দাবী করেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের জানান, বেলগাছীতে সোহেল নামের এক যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে । আমরা মূল ঘাতক ফারুককে আটক করতে সক্ষম হয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা:প্রধান অভিযুক্ত আটক

প্রকাশের সময় : ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫