, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রঙে-ঐতিহ্যে বর্ণিল চুয়াডাঙ্গায় আনন্দ-উচ্ছ্বাসে উদযাপন বাংলা নববর্ষ ১৪৩৩ চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অপরাধে এক যুবকের কারাদণ্ড দর্শনার সাড়াবাড়িয়া বাড়ির আঙিনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু দর্শনায় ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা দামুড়হুদায় পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন ফরম জমা দিলেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলির, শেষ দিন বিএনপি কার্যালয়ে উপচে পড়া ভিড় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৪ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কায় যুবক নিহত, আহত ১

  • প্রকাশের সময় : ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৯৩ পড়া হয়েছে
শিমুল রেজা,
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩রা জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ডুমুরিয়া-আন্দুলবাড়ীয়া সড়কের ডুমুরিয়া গ্রামের শেষপ্রান্তে চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন একই উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়ার আকবার আলীর ছেলে। তিনি পেশায় পাওয়ারটিলার চালক ছিলেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের বড়মসজিদপাড়ার মনোয়ার হোসেনের ছেলে স্বপন হোসেন (২৮)। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের বাড়িতে গিয়ে জানা যায়, মিলন ও স্বপন পাওনা টাকা আদায়ের জন্য শনিবার সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে আন্দুলবাড়ীয়া এলাকায় ইটভাটায় যায়। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সাথে ধাক্কা মেরে মিলন ঘটনাস্থলেই নিহত ও স্বপন আহত হয়।
দুর্ঘটনার বিষয়ে সেনেরহুদা গ্রামের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আরমান আলী বলেন, খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের লাশ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। রবিবার সকাল ১০টার সময় সেনেরহুদা ঈদগাহে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পরিদর্শন করেছে পুলিশ। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন
জনপ্রিয়

রঙে-ঐতিহ্যে বর্ণিল চুয়াডাঙ্গায় আনন্দ-উচ্ছ্বাসে উদযাপন বাংলা নববর্ষ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কায় যুবক নিহত, আহত ১

প্রকাশের সময় : ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬