, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৪ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস

চুয়াডাঙ্গায় বিয়ের দাবি নিয়ে প্রেমিকার অনশন

  • প্রকাশের সময় : ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ২৯০ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নের পাঁচ কমলাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক অন্তরের বাড়ি অনশন করছে প্রেমিকা লতা খাতুন। গত বৃহস্পতিবার বিকাল থেকে কমলাপুর গ্রামে স্কুল পাড়ার অল্টুর ছেলে অন্তরের বাড়িতে অবস্থান করছে প্রেমিকা লতা খাতুন। লতা খাতুন আলুকদিয়া আনছার ক্যাম্প পাড়ার ইসরায়েল হোসেনের মেয়ে। প্রেমিক অন্তরের পরিবার বিষয়টি মানতে নারাজ। লতা খাতুন বলেন অন্তরের সাথে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক। দুই বছরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি। গত ৬ ফেব্রুয়ারী আমি ও অন্তর ঝিনাইদহে একটি পার্কে বেড়াতে যায় স্থানীয় কিছু লোক আমাদের ধরে সেখানেই বিয়ে পড়িয়ে দেয়। এভাবেই কিছু দিন চলতে থাকে আমাদের সম্পর্ক। অন্তর সেনাবাহিনী সদস্য, অন্তর পরিবারের চাপে বেশ কিছুদিন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়ায় ছুটিতে বাড়ি এসেছে খবর পেয়ে ওল্টুর ছেলে অন্তরের স্ত্রীর দাবিতে তার বাড়িতে অনশন করছি। মেনে না নেওয়া পর্যন্ত একপাও নড়বো না আমি। প্রেমিক অন্তরের মা ফাতেমা খাতুনের অভিযোগ আমার ছেলেকে সে দিন পরিকল্পিত ভাবে সেখানে বেড়াতে নিয়ে যায় এবং ঐই মেয়ের আত্মীয় স্বজনের মাধ্যমে আটক করে মারধোর করে এবং মেরে ফেলার হুমকি দেয়। আমার ছেলে সরকারি চাকরি করে। তাই পরিকল্পিত ভাবে সেখানে বেড়াতে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেয়। সে কারণে আমার ছেলে এই বিয়ে মানতে রাজি না।

জনপ্রিয়

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৪ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গায় বিয়ের দাবি নিয়ে প্রেমিকার অনশন

প্রকাশের সময় : ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫