, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় বিএনপির সমাবেশ, হাদীর উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

  • প্রকাশের সময় : ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলে চুয়াডাঙ্গা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী এতে অংশ নেন। প্রতিবাদী স্লোগানে মুখরিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন ‘জুলাই যোদ্ধা’ এবং ন্যায় ও নীতির পক্ষের একজন সম্মুখ সারির কর্মী। তাকে লক্ষ্য করে হামলা করা মানে জনগণের অভ্যুত্থান ও গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা।

এসময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা অভিযোগ করেন, একটি মহল এই ঘটনাকে কেন্দ্র করে জল ঘোলা করার চেষ্টা করছে। নেতাকর্মীরা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, “আমরা স্পষ্ট বলতে চাই, যারা দোষী, তাদের দ্রুত গ্রেফতার করা হোক এবং সঠিক বিচার নিশ্চিত করা হোক।” একইসাথে, তারা শরিফ ওসমান হাদির আশু আরোগ্য কামনা করে দোয়াও প্রার্থনা করেন।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জাসাস নেতা সেলিম সহ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গায় বিএনপির সমাবেশ, হাদীর উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

প্রকাশের সময় : ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫