, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে, স্কুল ছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকায় পানিতে ডুবে রাকিব (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ অক্টোবর) বেলা দেড়টার দিকে রাকিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রাকিব চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানাপাড়ার প্রবাসী সেলিমের ছেলে। সে স্থানীয় এম.এ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী ছিল। পারিবারিক সুত্রে জানা যায়, বেলা ১টার দিকে রাকিবসহ কয়েকজন সহপাঠি পার্শ্ববর্তী সাতগাড়ি এলাকায় হযরত আলীর পুকুরে গোসল করতে যায়। রাকিব সাতার না জানায় পানিতে ডুবে যায়। পরে সহপাঠিদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, হাসপাতালে আসার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। এ বিষয়ে জানতে সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, পানিতে ডুবে অষ্টম শ্রেনির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জেনেছি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় কাগজ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে, স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশের সময় : ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫