, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের যোগদান

  • প্রকাশের সময় : ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। রবিবার (৩০শে নভেম্বর) বিকালে তিনি এ জেলার ৩০তম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। রবিবার সকালে নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশের একটি চৌকস দল।

গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি পুলিশ অফিস ও পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে জনগণের কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীরসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পূর্বে মোহাম্মদ মনিরুল ইসলাম অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। মাদক ও অনলাইন জুয়ামুক্ত চুয়াডাঙ্গা গড়তে তিনি কার্যকরী ভূমিকা রাখবেন বলে জেলাবাসী অত্যন্ত আশাবাদী

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের যোগদান

প্রকাশের সময় : ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫