, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ধানের শীষের গনসংযোগে শামসুজ্জামান দুদু: আগামী জাতীয় সংসদে আমরা পিআর পদ্ধতি চাই না

  • প্রকাশের সময় : ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১০২ পড়া হয়েছে

বৈরী আবহাওয়া উপেক্ষা করে চুয়াডাঙ্গায় নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে জেলার আলোকদিয়া, ভালাইপুর এবং হাটবোয়ালিয়া সহ বিভিন্ন স্থানে পথসভা ও মতবিনিময় করেন তিনি।গণসংযোগকালে শামসুজ্জামান দুদু বলেন, ‘আগামী নির্বাচনে আমরা পিআর পদ্ধতি চাই না।’ তিনি আরও বলেন, ‘যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হয়, তাহলে নির্বাচিত সরকার এ বিষয়ে ভেবে দেখবে।’ তিনি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, নির্বাচন যত দ্রুত হবে, দেশের জন্য ততই মঙ্গল। তার মতে, বর্তমানে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্নতার হাত থেকে ফিরিয়ে নিতে দ্রুত নির্বাচন দিতে হবে। পথসভা ও মতবিনিময়কালে দুদু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক যাকে দেওয়া হবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে।’ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশ গঠনের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করতে হবে।’দুদু দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গায় ধানের শীষের গনসংযোগে শামসুজ্জামান দুদু: আগামী জাতীয় সংসদে আমরা পিআর পদ্ধতি চাই না

প্রকাশের সময় : ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫