, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়েন্দা প্রতিবেদনে চুয়াডাঙ্গার দুইটি আসনেই বিএনপির জয়লাভের সম্ভাবনা চুয়াডাঙ্গায় দুটি আসনে নির্বাচনী সরঞ্জামাদি প্রদান দামুড়হুদায় বিএনপির নির্বাচনী জনসভা ও গণমিছিল: বিএনপিকে জয়ী করতে সবাই ‘একাত্তরের মতো ঐক্যবদ্ধ’ থাকুন বিএনপিকে জয়ী করতে একাত্তরের মতো ঐক্যবদ্ধ থাকুন: শরীফুজ্জামান শরীফ দর্শনায় বিএনপি গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে মিছিল-স্লোগানে বিএনপির সমাবেশস্থল মুখরিত: মাহমুদ হাসান খান বাবু দর্শনায় বিএনপির বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত দর্শনা কেরু চিনিকলে আখ রোপণের নতুন মৌসুমের উদ্বোধন করলেন শিল্প সচিব ওবাইদুর রহমান দর্শনা পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের রামনগরে ধানের শীষ প্রতীকের সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দর্শনার কেরু চিনিকল এবারও লাভের মুখ দেখছে না,লাভের মুখ দেখাচ্ছে ডিস্টিলারি

চুয়াডাঙ্গায় দুটি আসনে নির্বাচনী সরঞ্জামাদি প্রদান

  • প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে
  • ১৩ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে জেলার চারটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়। সেই সাথে ভোট কেন্দ্রের নিরাপত্তায় আনসার সদস্যদেরকেও নিরাপত্তা সরঞ্জামাদি প্রদান করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ১৮০ টি এবং চুয়াডাঙ্গা-২ আসনে ১৭৪ টি ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জামাদি প্রদান করা হয়েছে।

প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটার তালিকা, অমোচনীয় কালি, সীলপ্যাড ও সীলসহ নির্বাচন সংশ্লিষ্ট নানা নথিপত্র হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ৯২টি, দামুড়হুদা উপজেলায় ৯১টি, জীবননগর উপজেলায় ৫৯টি এবং আলমডাঙ্গা উপজেলায় ১১২টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের এ সকল নির্বাচনী সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। সেই সাথে উপজেলা পরিষদ থেকেই আনসার সদস্যদেরকে নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়। সদর উপজেলার ২২২ জন আনসার সদস্যকে ১টি শটগান ১০টি রাবার বুলেট ১০টি সীসা বুলেট এবং ১টি বুলেট ক্যারি ব্যাগ প্রদান করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আরা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার ৯২ টি ভোটকেন্দ্রে নির্বাচনী উপকরণ প্রদান করা হয়েছে। সেই সাথে কেন্দ্রের নিরাপত্তায় কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি জানান, জেলার দুটি সংসদীয় আসনে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যাদের সাথে থাকবে সেনাবাহিনী, বিজিবি, আনসার ব্যাটেলিয়ান ও র‌্যাব।

চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি প্রদান সম্পন্ন হয়েছে। সেই সাথে ভোট কেন্দ্রের নিরাপত্তায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জনপ্রিয়

গোয়েন্দা প্রতিবেদনে চুয়াডাঙ্গার দুইটি আসনেই বিএনপির জয়লাভের সম্ভাবনা

চুয়াডাঙ্গায় দুটি আসনে নির্বাচনী সরঞ্জামাদি প্রদান

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে