, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চুয়াডাঙ্গায় দুটি আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

  • প্রকাশের সময় : ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৯৬ পড়া হয়েছে

শিমুল রেজা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চুয়াডাঙ্গায় দুইটি আসনে পাঁচজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। দুটি আসনে বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ৬ জন। এর আগে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনে চুয়াডাঙ্গায় দুটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ১১ জন প্রার্থী তাদের আবেদন জমা দেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ৫ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব,আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এবং জেলাজুড়ে আলোচনায় থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা এহসান ফারুক।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী ও দৈনিক সকালের সময়ের সম্পাদক-প্রকাশক নুর হাকিম এবং এবি পার্টির চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক ও দলীয় মনোনীত প্রার্থী আলমগীর হোসেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গায় দুটি আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশের সময় : ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬