, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গায় দুই আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খাঁন বাবু

  • প্রকাশের সময় : ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২২০ পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুইটি আসনে বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি, উপ-কোষাধ্যক্ষ ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তের যাচাই-বাছাই ও আলোচনার পর স্থায়ী কমিটি আজ প্রথম ধাপের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

দলের সূত্র আরো জানায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক অবস্থান, নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও নির্বাচনী মাঠের সক্রিয়তা বিবেচনায় শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খান বাবুকে মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই চুয়াডাঙ্গা জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে মাঠে থাকা এই দুই নেতা দলের পক্ষ থেকে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গায় দুই আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খাঁন বাবু

প্রকাশের সময় : ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫