, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিক ভাবে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

  • প্রকাশের সময় : ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৯৮ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচ কমলাপুরে তার পিতা মরহুম শামসুজ্জোহার প্রতিষ্ঠিত পাঁচ কমলাপুর জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে বাবা-মায়ের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ পাঁচ কমলাপুর গ্ৰাম থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় বক্তব্য রাখেন শরীফের সহোদর সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক সিআইপি। এরপর দুপুরে আলমডাঙ্গা উপজেলা শহরে এবং সবশেষে চুয়াডাঙ্গা শহরে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। জেলা শহরের টাউন ফুটবল মাঠ থেকে বিকাল সাড়ে চারটায় শুরু হয়ে এ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে সদর উপজেলা চত্বরে এসে শেষ হয়।

দোয়া অনুষ্ঠান ও মিছিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা এড.ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা জজকোর্টের পিপি এড.মারুফ সরোয়ার বাবু, আবু জাফর মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সহ-সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, প্রার্থী শরীফুজ্জামান শরীফের অন্য সহোদর আরিফ জামান, জেলা জাসাস সভাপতি সেলিমুল হাবিব, জেলা যুবদলের সভাপতি শরিফুর জামান সিজার, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মালিথা প্রমুখ।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিক ভাবে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশের সময় : ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬