, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

চুয়াডাঙ্গায় অধিক দামে সার বিক্রির অভিযোগে কিটনাশক সার বীজ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
  • ৩১৫ পড়া হয়েছে
আজাদ হোসেন,
চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় অধিক দামে চাষীদের কাছে সার বিক্রির অভিযোগে কিটনাশক সার বীজ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ জরিমানা আরোপ করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়ায় মুদি ও কিটনাশক সার-বীজ দোকানে তদারকি করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশী দামে সার [ (টিএসপি ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০, টিএসপি (বাংলা)) ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করার অভিযোগে মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল হাসানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪০ ধারা অনুসারে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।উল্লেখ্য, ৮ বস্তা বাংলা টিএসপি নকল সন্দেহে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষা করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষা পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এসময় সংশ্লিষ্ট বাজারে অন্যান্য প্রতিষ্ঠানের মালিককে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়। তদারকি কাজে সহযোগীতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একদল সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চুয়াডাঙ্গায় অধিক দামে সার বিক্রির অভিযোগে কিটনাশক সার বীজ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ আগস্ট ২০২৫