, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

চাঁদাবাজ-দখলবাজরা বিএনপির লোক না: দুদু

  • প্রকাশের সময় : ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫
  • ৩১৮ পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কিছু দুষ্ট লোক আছে যারা আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত আছে- চাঁদাবাজ ও দখলবাজরা বিএনপির লোক নয়। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে দুদু বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসা দেয় না। সীমান্তে অহরহ নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে। অথচ সেদেশেই গিয়ে আরামে বসবাস করছে এদেশের ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাসহ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ঘরে ঘরে যেতে হবে। বিএনপি একটি ন্যায্য সরকারের প্রতিশ্রুতি দিচ্ছে- কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক পাবে তার প্রাপ্য মজুরি।

দুদু আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মানবিক রাজনীতি শিখিয়েছেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের ধৈর্য, সাহসিকতা ও মানবিকতার পথ দেখিয়েছেন। আগামী সরকার হবে মানবিকতার সরকার।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল কাউনাইন টিলুর সভাপতিত্বে আয়োজিত এই কর্মী সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চাঁদাবাজ-দখলবাজরা বিএনপির লোক না: দুদু

প্রকাশের সময় : ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫